সময়ের অপেক্ষায়. . . .
আমি অন্ধ
তাই দেখতে পাইনা
ডাস্টবিনের খাদ্য নিয়ে মানব-কুকুরের অসম লড়াই,
কিংবা দেখতে পাইনা
পাচ হাজার টাকা বেতনধারীর,
পাচ তলা অট্টালিকা নির্মানের বড়াই।
আমি বধির
তাই শুনতে পাইনা
ল্যাংটা-উলঙ্গ ক্ষুধিত মানুষের হাহাকার,
কিংবা শুনতে পাইনা
রাস্তার উপরে বুলেটের আঘাতে লুটিয়ে পড়া
মানবের আর্তচিৎকার।
আমি বোবা
তাই কন্ঠে উচ্চারিত হয়না প্রতিবাদ ভাষা
যখন ৭মাস অন্তঃসত্বাকে নেয়া হয় রিমান্ডে,
কিংবা উচ্চারিত হয়না কোন ধ্বনি
দিবারাত্রে চাপাতি-বন্দুক হাতে অজস্র সন্ত্রাসি কর্মকান্ডে।
আমি হ্ৃদয়হীন
তাই অনুভূতি জাগেনা
বিল্ডিং চাপা আর নিত্য নৈমিত্তিক গণহত্যায়,
কিংবা কোন প্রতিক্রিয়া হয়না দেখে
যখন ছেলের কফিন কাধে বাবার কপোল ভিজে অশ্রুমালায়।
আমি নিষ্ঠুর
তাই চুপ করে থাকি
দেখেও না দেখি,শুনেও না শুনে থাকি,
তবে হে মানব জেনে রাখ তুমি,
সেই কফিন , ধীরে ধীরে ধাবিত হচ্চে তোমার দিকে,
এখন অপেক্ষা. . . . .
শুধু সময়ের অপেক্ষায়. . . . . . . . . . . . . . . . . . . . . . . . !
No comments:
Post a Comment