Monday, November 28, 2016

তুমি রোহিঙ্গা






তুমি রোহিঙ্গা


কাদো, কাদো, তুমি কাদো
আরো,আরো,আরো বেশি করে কাদো,

Rনিরবে নিভৃতে, কোলাহল ছেড়ে,
লোকালয়ের অন্তরালে তুমি কাদো।



তুমি হাহুতাশ কর,তুমি চিৎকার কর,
লালবর্ণের অশ্রুমালা ঝরাও

তোমার কপোল ভিজুক
তোমার দেহ সিক্ত হোক আঠালো লাল পদার্থে
ভাদ্রের মত চৌচির হউক তোমার দেহের প্রতিটি অংশ।


তুমি কাদো, কাদো, আরো বেশি করে কাদ

আর আমি?তাতে আমার কি? আমি তো আছি বড্ড সুখে
রঙিন পোশাক, সাদা টুপি আর মুখ ভর্তি লম্বা দাড়ি।

কি বললে, বিবেক? সেটা আবার কি?
মানবতা! হাসালে ! সে কার জন্য?

তা তোমার জন্য নয়,
দুঃখ বিলাস? না তাও তোমার জন্য নয়,
মনে রেখো, তুমি মুসলিম, তুমি রোহিঙ্গা। 

No comments:

Post a Comment