Friday, December 2, 2016

সিলেটকে নিয়ে এ কি বললেন শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক

সিলেটকে নিয়ে লিখে এবার অনলাইনে ঝড় তুলেছেন শিবিরের 

কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম। 

সিলেটকে নিয়ে লেখা তার একটি কবিতা অনলাইনে খুব দ্রুতই 

ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে।যারাই  সিলেটে এসেছেন তারাই 

সিলেটকে নিয়ে কিছু না কিছু লিখেছেন। সেই তালিকা থেকে বাদ 

পড়লেন না বাংলাদেশ  ইসলামী ছাত্রশিবিরের এ কেন্দ্রীয় নেতাও 


দীর্ঘ দিন সিলেট ভ্রমনের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখলেন 

অসাধারণ একটি কবিতা। কবিতাটির মাধ্যমে তিনি সমগ্র 

সিলেটকেই ফুটিয়ে তুলেছেন সুনিপুণভাবে।


শীতকাল, যে সময়টিকে বাংলাদেশের পর্যটন বা ভ্রমণের আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হয়।  

প্রকৃতির অপরূপ উপহার সিলেটেে ভ্রমণের জন্য যারা এই সময়টির 

জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছেন  তাদের জন্য কবিতাটি হতে 

পারে আদর্শ গাইড লাইন। 


[  গাড় লাল প্রয়োজনীয় তথ্য এবং লাল লেখা ভিডিওর জন্য]

সিলেটবাসীদের প্রতি ছোট্ট একটি উপহার...


চায়ের দেশে নিমন্ত্রণ...

                  - পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম


এসো এসো বন্ধু সকল 

এসো যাবে সাথে 

চায়ের দেশ সিলেট ডাকছে

যাবে তুমি তাতে...? 


"এসো সিলেটে এসো...  


চায়ের দেশে আসো যদি

বসতে দিব পিরে

খেতে দেব গরম গরম

চায়ের সাথে চিড়ে।


খাবে গরম গরম..."


সবুজ সবুজ চায়ের পাতা

দেখবে হাতে নেড়ে

নরম নরম পরম পরশ

মনটা নেবে কেড়ে।


প্রাণটা যাবে জুড়ে... 


সে দেশেতে লোকেরা সব

অনেক বড় মনের

আদর যত্ন করবে তোমায়

খাবার দেবে সখের।


খাবার সুস্বাদু অতি... 


সাত কড়ার(ভিডিও) স্বাদে ঘ্রাণে

গোশত রাধা হবে

এমন রান্না কেউ কোনদিন

পায়নি তো এ ভবে।


এস্বাদ পায়নি কেউ... 


টকের সাথে মাছ মিশিয়ে 

রান্না হবে ট্যাংগা(ভিডিও

আখনির স্বাদে ইফতার হবে

হতেই হবে চাঙ্গা। 


চাঙ্গা হতেই হবে... 


খাবারের গল্প দিয়েই

ডাকবোনা শুধু সাথে

হরেক রকম জায়গা দেখবে

নয়ন জুড়াবে তাতে। 


নয়ন জুড়াবেই তাতে... 


হাকালুকির হাওড়ের পানি 

থাকে থৈ থৈ

হরেক রকম মাছের সাথে

পাবে পুটি(ভিডিও) কৈ। 


মাছ খাবে কত?... 


হামহামের বন্ধুর পথে 

হাটতে যদি পারো

দেখা পাবে গহীণ বনে

ঝরনা বড় সড়। 


ভয় পেওনা, জোক আছে... 


বিছনাকান্দীর স্রোতের মাঝে

গোছল কর যদি 

মনে হবে জান্নাতি এক 

বিছানা ও গদি। 


কিছু ব্যাথাও পাবে... 


ট্যাংগোয়ার হাওরের পথে 

গেলে নৌকায় চড়ে 

পাড়ি দেয়া যাবে সেথায় 

পানি থরে থরে। 


ট্যাংগোয়া সুন্দর অতি... 


জাফলঙের ঝড়নার পানি 

গড়িয়ে আনে পাথর

ডুবে ডুবে পাথর কুড়ায় 

হয়না শ্রমিক কাতর। 


তারা হয়না কাতর...


খাশিয়াদের আবাস দূরে 

ইন্ডিয়ায় আছে 

ইচ্ছে হলেও যাওয়া যাবেনা

নিকট কিবা কাছে। 


সেথায় বিএসএফ আছে...! 


মাধবকুন্ডের ঝড়নায় বিশাল 

পানির সমাহার 

পানির উৎস অতি উঁচু

বিরাট আকারের পাহাড়।  


সেটা উঁচু অতি... 


মানুষগুলো বলবে কথা 

সিলোটি এক মাতে(ভিডিও)

কিযে মধু মেশানো আছে

শ্রুতিমধুর তাতে। 


অতি শ্রুতি মধুর... 


শাহ জালালের উত্তরসূরী

ধর্মপ্রাণ সকল

মনগুলো খাটি অতি

নয়ত কিছু নকল।


খুবই খাটি তাহা... 


এসো সিলেটে যাবে...।


সম্পাদনা: মো ইয়াউমিন কাওসার চৌধুরী

No comments:

Post a Comment