স্বপ্নকে ভালোবাসি। স্বপ্নকে নিয়েই পথ চলি। এই স্বপ্নই একজন মানুষের বেচে থাকার অবলম্বন। স্বপ্ন আছেই বলে এই ধরণী এত সুন্দর, মায়াময় । সুন্দর, সুখী একটি জীবনের জন্য চাই সুন্দর, নির্মল,পবিত্র একটি স্বপ্ন........
কথাগুলো শুধু আমার না। আমার মতো অনার্স-মাস্টার্স কম্প্লিট করা দেশের কয়েক লাখ জনগোষ্ঠীর। যাদের মামা-চাচা নেই, নেই বড় ভাই কিংবা খালু। তাদের টাকারও জোর নেই ,যার মাধ্যমে সে পেয়ে যেতে পারে চাকরি নামের সোনার হরিণটি.............