একাকী রাত কাটে
দিন যায় প্রহর গুনে,
প্রিয় আর ফিরবেনা
"সিলেট হাউজ " এর কুটির কোনে।
শুনবেনা সে আর প্রিয়ের মুখে
দরদমাখানো চিরচেনা ডাক "লুনা "
সেই ভালোবাসার স্পর্শ,আলিঙ্গন স্মৃতি হয়ে
শুধু একে যায় সাদা কালো আল্পনা।
ডাইনিংয়ের সেই চেয়ার এখনো ফাকা
অলসভাবে রয়েছে পড়ে প্রিয়তমের শুটকিভর্তা,
হাজার স্মৃতি উদ্ভাসিত হয়ে কপোল ভিজিয়ে
বলে দেয় "প্রভু তুমিই বিচার কর্তা "।