নাবিক তুমি পথ ভুলে
ভিড় করেছ বন্দরে
কোথা হেথা নোঙর তোমার?
ভেবে দেখো অন্তরে ।
নাবিক তুমি ক্লান্ত আজি
বিশ্রাম তোমার মাস্তুলে!
আখি মেলে চেয়ে দেখ
গন্তব্যহীন তরী দোলে।
নাবিক তুমি পথ ভুলে
চলছ আপন ইচ্ছেবশে
চেয়ে দেখ নিশিতরী
ধেয়ে আসছে ছদ্মবেশে।
নাবিক তুমি গর্জো উঠ
ঝেড়ে ফেলো সব ক্লান্তি,
আপন মহিমায় উদ্ভাসিত করে
পুরে নাও সব প্রাপ্তি।
No comments:
Post a Comment