Tuesday, November 29, 2016

কার এমন মৌকা?



নিঁদ ভাঙ্গে মোর মোরগডাকে
দিন শুরু হয় পেপারে,

মনটা আমার উৎকে উঠে

গুম খুনেের খবরে।



ভোর বিহানে মনটা ভাঙ্গে
খাদ্যে ভেজাল খবর শুনে,

হসপিটালে অবুঝ শিশু
মৃত্যু দুয়ারে প্রহর গুনে।


দুপুরবেলা পাচ তলা ঐ
গার্মেন্টস জ্বলে আগুনে,

হরহামেশা এমন নিউজে
শান্ত থাকি কেমনে?


বিকেল বেলার নিউজটা হয় ৯ বছরের নীরা
ধর্ষন থেকেও পায়নি রেহাই,

এমন সকল নিউজ শুনে
গুম আতঙ্কে রাত কাটাই।



দেশটা এখন রক্ত নদী
ভাসমান এক নৌকা,

খুনিরা সব দাঁপিয়ে বেড়ায

                                                         বলার কি আছে, কার এমন মৌকা?

No comments:

Post a Comment